শরণখোলায় জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

‘দক্ষ যুব গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ

2026-11-01T16:02:38+06:00
2026-11-01T16:02:38+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শরণখোলায় জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘দক্ষ যুব গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শরণখোলার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজোয়ান ইফতেকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহজ শর্তে ঋণ সহায়তাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।

তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুবকদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজোয়ান ইফতেকার বলেন, যুবকদের শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। সরকারি সুযোগ-সুবিধা ও ঋণ সহায়তা যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। তিনি যুবকদের সময়ের সঠিক ব্যবহার, নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement