১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু সোমবার

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

2026-11-01T14:10:40+06:00
2026-11-01T14:10:40+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি নিবন্ধন
১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু সোমবার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:১০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

নিবন্ধন প্রক্রিয়া ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে। পর্যায়ক্রমে সব রিকশা নিবন্ধনের আওতায় আসবে। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত বন্ধ না হয়ে চলবে।

সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল শৃঙ্খলায় আনতেই সরকার বিধিমালা প্রণয়ন করেছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। চালকদের সুবিধার্থে ও নিয়ম রক্ষায় প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন করা বাধ্যতামূলক, যার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

ব্যাটারি চার্জ দেওয়া প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ই-রিকশার ব্যাটারি নির্ধারিত চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে। কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি রি-সাইক্লিং বা ভাঙা যাবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী নিবন্ধন ফিসম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দুইজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

অন্যদিকে, চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫ হাজার টাকা দিতে হবে। জোনভিত্তিক চলাচলের মাধ্যমেই এই ই-রিকশাগুলোর পরিচালনা নিয়ন্ত্রণ করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মহাদেবপুরে মৃত সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ চরমপন্থি সদস্য

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement