কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘এসবিএস’ (SBS) গ্রুপের চার সদস্যকে

2026-11-01T15:44:00+06:00
2026-11-01T15:44:00+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘এসবিএস’ (SBS) গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাঁদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে দেখা গেছে। নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ তাঁদের শনাক্ত করতে একাধিক দল নিয়ে কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তাঁরা সবাই কুমিল্লা সদর দক্ষিণের উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসে। এরপর একাধিক দল কাজ শুরু করে। পরে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছেন ‘এসবিএস’।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হ্যালোইন লুকে অপু বিশ্বাস
যে কারণে ১৫ মিনিটের মধ্যে প্রেমিককে বিয়ে করেন হিনা
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
‘ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবো’

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement