ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত

2026-10-30T17:34:27+06:00
2026-10-30T17:34:27+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল। তবে ইরানের দাবি, মার্কিন বাহিনীর প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রকাশিত এই হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত দুজনই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য। তবে তারা সরাসরি যুদ্ধ বা শত্রুপক্ষের হামলায় প্রাণ হারাননি বলে জানিয়েছে পেন্টাগন। প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে যুক্ত হওয়া ওই দুই সেনার মৃত্যু পৃথক দুটি অযুদ্ধজনিত ঘটনায় হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। পেন্টাগন জানিয়েছে, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর সঙ্গে যুদ্ধের সরাসরি সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে মার্কিন বাহিনীর মোট প্রাণহানি বেড়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনাদের মধ্যে কতজন সরাসরি সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত কারণে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ইরান দাবি করেছে- যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রকাশিত হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। তবে তেহরানের এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement