শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীসহ কয়েক জায়গায় বিক্ষোভ হচ্ছে গত কয়েক দিন। সরকারের পক্ষ

2026-11-01T19:14:44+06:00
2026-11-01T19:14:44+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীসহ কয়েক জায়গায় বিক্ষোভ হচ্ছে গত কয়েক দিন। সরকারের পক্ষ থেকেও যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাস ছিল। এরইমধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য আজ ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। 

তবুও বিভিন্ন জায়গায় রাস্তায় বিক্ষোভ, ভাঙচুর, গাড়িতে আগুন আর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাসহ অনেকে জানিয়েছিলেন, আন্দোলনে জড়িত থাকতে পারে এমন একটি চক্র, যারা শ্রমিকদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণেও তাদের ধারণার পক্ষে কিছু আলামত মিলছে। একটি ভিডিওতে দেখা যায়, গাজীপুরে এক যুবক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। যাকে একনজর দেখেই অনেকে অনুমান করেছেন, তিনি সাধারণ শ্রমিক নন। পরে সাজবুল ইসলাম নামে ওই যুবকের ফেসবুক পেজ ঘেটে দেখা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক।  

সাজবুলের মতো আরও অনেকে শ্রমিক আন্দোলন উসকে দিচ্ছে বলে মনে করেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। 

তিনি বলেন, সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী অনেক গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি। 

মহিদুল ইসলাম বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টি এরইমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এরপরও সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করার কোনো যৌক্তিকতা নেই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
চট্টগ্রামে মার্কিন নৌজাহাজ ‘ওয়ারিয়র’, কাল থেকে যৌথ মহড়া
শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement