চট্টগ্রামে মার্কিন নৌজাহাজ ‘ওয়ারিয়র’, কাল থেকে যৌথ মহড়া

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কোপারেশন আফলোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাত-২০২৬) এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর

2026-11-01T20:35:19+06:00
2026-11-01T20:35:19+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
চট্টগ্রামে মার্কিন নৌজাহাজ ‘ওয়ারিয়র’, কাল থেকে যৌথ মহড়া
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম 
⏲
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কোপারেশন আফলোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাত-২০২৬) এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়।

দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সুদৃঢ় করা, পারস্পরিক পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ সক্ষমতা জোরদারের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

৬৮ মিটার দৈর্ঘ্যের মার্কিন জাহাজটি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন ডিফেন্স অ্যাটাশে এবং দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজটিকে বরণ করে নেয়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইট, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং মার্কিন ডিফেন্স অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এর অডিটোরিয়ামে ‘কারাত-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেবেন। এ মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, পি-৮এ (P-8A) উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।

মহড়ার মাধ্যমে উভয় দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথের বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদার হবে। মহড়ার কার্যক্রম শেষে আগামী ৫ নভেম্বর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ বাংলাদেশ ত্যাগ করবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
চট্টগ্রামে মার্কিন নৌজাহাজ ‘ওয়ারিয়র’, কাল থেকে যৌথ মহড়া
শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement