পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

'মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই' এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে 'মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ' এর প্রতিনিধিদের সঙ্গে জেলা

2026-11-02T11:38:29+06:00
2026-11-02T11:40:40+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম  আপডেট: ০২.১১.২০২৬ ১১:৪০ এএম
⏲
পিরোজপুরে মাদক প্রতিরোধে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা।
'মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই' এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে 'মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ' এর প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর পরিচিতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা এবং সম্ভবপর লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন। 

সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কমিটি তৈরি, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিরাময়কেন্দ্রের ব্যবস্থা, মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি সহায়তা এবং কমিটির সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের বিষয়েও আলোচনা হয়। 

এ ছাড়া জেলার চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধের নেতিবাচক প্রভাব এবং উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 'মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ' এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন।

আরো  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, সাংবাদিক অমিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার হয়নি
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সর্বাধিক পঠিত 

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement