কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম মুন্না (২৬)।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে সিরাপসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
প্রতিনিধি/আরএইচ