রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি ও যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের

2026-11-02T14:31:35+06:00
2026-11-02T14:31:35+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি ও যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এর শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। 

রোববার (১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শিরিন খানম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা। ১৯৮৩ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া শিরিনের বাবা মো. মোজাম্মেল হক এবং মা ফরিদা বেগম। স্নাতক ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশায় যুক্ত হলেও সমাজসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন তিনি।

২০০৭ সালে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর সামাজিক কর্মকাণ্ডের যাত্রা শুরু হয়। এরপর প্রায় দুই দশক ধরে বেকার যুবক-যুব নারীদের উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং শিক্ষাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।

শিরিনের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ২০ থেকে ২৫ জন কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসচ্ছল পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নেও রয়েছে তাঁর ভূমিকা। বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, সাঁকো নির্মাণ ও মেরামতের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

শিক্ষা বিস্তার ও পরিবেশ সংরক্ষণেও কাজ করছেন শিরিন। শিক্ষার্থীদের মধ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছেন তিনি।

বর্তমানে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের পাশাপাশি ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

দীর্ঘদিনের এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ড, যুব নেতৃত্বের বিকাশ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করেন শিরিন খানম। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিরিন খানম বলেন, ‘জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ স্বীকৃতি আমাকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০
ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
গ্যাসের স্বল্পচাপে চার দিন ভোগান্তির শঙ্কা, চট্টগ্রামে কেজিডিসিএলের সতর্কবার্তা
যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

সর্বাধিক পঠিত 

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলায় ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement