ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের (২০২৬-২০২৭) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল নূর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টিটিসির অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন ও প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ময়মনসিংহ কার্যালয়ের ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন।
প্রশিক্ষণে মোট পাঁচটি গ্রুপে ২০ জন করে ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি/আরএইচ