বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সাইবার হামলার শিকার হয়ে সাময়িক লেনদেন বন্ধ রাখার পর পরিষেবা পুনরায় চালু হতেই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ থেকে প্রায়

2026-11-02T14:50:27+06:00
2026-11-02T14:50:27+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাইবার হামলার শিকার হয়ে সাময়িক লেনদেন বন্ধ রাখার পর পরিষেবা পুনরায় চালু হতেই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ থেকে প্রায় ৩৬৪ কোটি (৩.৬৪ বিলিয়ন) ডলার তুলে নিয়েছেন গ্রাহকরা। গত রোববার (১ নভেম্বর) আনুমানিক ৬৩০ কোটি (৬.৩ বিলিয়ন) ডলার মূল্যের ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্ল্যাটফর্মটি সব ধরনের লেনদেন স্থগিত করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) বড় আন্তর্জাতিক সংস্থাগুলো এই বড় ধরনের সাইবার হামলার জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাইন্যান্স জানায়, ১ নভেম্বর জিএমটি সময় সকাল ৬টা থেকে বেলা সাড়ে ৩টার মধ্যে ৪.৬৪৯ বিলিয়ন ডলার উত্তোলন এবং ১.০১২ বিলিয়ন ডলার জমা প্রক্রিয়াজাত করা হয়েছে। এতে নিট বহিঃপ্রবাহ দাঁড়িয়েছে প্রায় ৩.৬৪ বিলিয়ন ডলারে।

সংস্থাটি আরও জানায়, উত্তোলন প্রক্রিয়ার শুরুতে একটি সাময়িক উল্লম্ফন দেখা গেলেও পরবর্তীতে তা কমে আসে এবং পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী স্থিতিশীল হচ্ছে। রবিবার ঘটা এই নিট উত্তোলন তাদের ব্যবস্থাপনায় থাকা ১৭ হাজার ১০০ কোটি (১৭১ বিলিয়ন) ডলার মোট সম্পদের মাত্র দুই শতাংশের কিছু বেশি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপের মাধ্যমে সাইবার অপরাধীরা অননুমোদিত লেনদেনের পথ খুঁজে পায়। এতে বাইন্যান্সের বৈশ্বিক সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (Binance.com) ক্ষতিগ্রস্ত হলেও প্রতিষ্ঠানটির মার্কিন প্ল্যাটফর্ম সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

বাইন্যান্সের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিরাপত্তা লঙ্ঘন করে চুরি যাওয়া সম্পদের প্রায় ৯৫ শতাংশ ইতিমধ্যে পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ করা হয়েছে, তবে বাকি অংশ সংগ্রহে কিছুটা সময় লাগতে পারে। প্রতিষ্ঠানটি বারবার তাদের অঙ্গীকার ব্যক্ত করে জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার সমস্ত ক্ষতিগ্রস্ত তহবিলের আর্থিক দায়িত্ব বাইন্যান্স নিজেই বহন করবে এবং গ্রাহকদের পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।

তদন্তকারী সংস্থাগুলোর মতে, এই হামলার পেছনে রয়েছে উত্তর কোরিয়ার কুখ্যাত সাইবার অপরাধী দল ‘ট্রেডারট্রেটর’ বা ‘লাজারাস গ্রুপ’। এই চক্রটি ২০২৫ সালে অপর ক্রিপ্টো এক্সচেঞ্জ 'বাইবিট' থেকে রেকর্ড ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার চুরির সঙ্গেও জড়িত ছিল।

বর্তমানে বিটকয়েন ও ইথারের মতো শীর্ষ দুই ডজনেরও বেশি প্রধান ক্রিপ্টোকারেন্সির লেনদেন ও উত্তোলন পুনরায় চালু করেছে বাইন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়া সাপেক্ষে ধাপে ধাপে অন্যান্য পরিষেবাগুলোও চালু করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার হয়নি
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সর্বাধিক পঠিত 

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement