টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক

2026-11-02T14:36:04+06:00
2026-11-02T14:36:04+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, আটক ৪
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) নাফ নদীতে পরিচালিত এ অভিযানে মিয়ানমারের মংডুখাল থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির আওতাধীন আলুগোলা পোস্টসংলগ্ন নাফ নদীতে ইয়াবার একটি বড় চালান প্রবেশের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল সদস্যদের নিয়ে নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়।

একপর্যায়ে নাফ নদীতে অভিযান চালিয়ে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে ২০০ মিটার দূরে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকাসহ চারজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেয়। পরে নদীতে ব্যাপক তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নূর ফয়সার (২৫), টেকনাফের ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা হাফেজ আহম্মদ (২৯)।

জব্দ করা ইয়াবা, নৌকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার হয়নি
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সর্বাধিক পঠিত 

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement