রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগর উপজেলার খাঁনপুকুর বাজারে মহাসড়কের সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2026-11-04T16:38:10+06:00
2026-11-04T16:38:10+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগর উপজেলার খাঁনপুকুর বাজারে মহাসড়কের সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে। তিনি রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কল্লাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে সড়কের পাশের সরকারি জায়গা দখল করে কয়েকটি দোকানপাট নির্মাণ করেন ওই শিক্ষক। প্রায় ১৭ বছর ধরে তিনি অবৈধভাবে এসব দোকান ভোগদখল করে আসছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, রাণীনগর থেকে খাঁনপুকুর হয়ে আবাদপুকুর ও কালীগঞ্জ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার। এই সড়কের খাঁনপুকুর বাজারের উত্তর পাশে করজগ্রাম মৌজায় সরকারি জায়গা রয়েছে। অভিযোগ রয়েছে, ওই জায়গার বেশ কিছু অংশ দখল করে করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তাঁর ভাই সরকারি কোনো অনুমতি ছাড়াই ইট ও টিনশেডের প্রায় ৮ থেকে ১০টি দোকানঘর নির্মাণ করেছেন।

এসব দোকানঘরের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই শিক্ষক স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আজিজ মাস্টার ও তাঁর ভাইয়েরা যে জায়গায় দোকানপাট নির্মাণ করেছেন, সেটি সড়কের সরকারি সম্পত্তি। আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁরা এসব দোকান নির্মাণ করেন। সরকারি জায়গায় নির্মিত দোকানঘরগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়ে তাঁরা ব্যবসা করে আসছেন। অথচ এসব সরকারি সম্পত্তি থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।

তাঁদের অভিযোগ, অবৈধভাবে নির্মিত দোকানগুলোর বিরুদ্ধে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাঁদের বিভিন্নভাবে হয়রানি করেন। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধার এবং সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হোক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘ওই জায়গায় সড়কের পাশে যতগুলো দোকান রয়েছে, একটি বাদে সব দোকান আমাদের পৈতৃক জায়গায়। শুধু একটি দোকানের কিছু অংশ সরকারি নকশায় পড়েছে।’ তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্থানীয় কিছু লোকজন ওইসব দোকানের বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ময়মনসিংহে পর্যটন নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement