মার্কিনদের ভোট যুদ্ধের বিরুদ্ধে বার্তা: ইরানের প্রধান আলোচক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর দেশটির জনগণকে ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ইরানের

2026-11-04T15:16:20+06:00
2026-11-04T15:16:20+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মার্কিনদের ভোট যুদ্ধের বিরুদ্ধে বার্তা: ইরানের প্রধান আলোচক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম 
⏲
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর দেশটির জনগণকে ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করা এই নেতা বলেছেন, মার্কিন জনগণ স্পষ্টভাবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে- মার্কিনিরা যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।

মার্কিন সরকারের নীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে আমাদের এই ‘না’ তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।

মার্কিন সরকারের নীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে আমাদের এই ‘না’ তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে বিরোধী ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। এই ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের নীতির প্রতি মার্কিন ভোটারদের বড় ধরনের অনাস্থা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের এই ফলের পর গালিবাফের বক্তব্যকে আমেরিকানদের যুদ্ধবিরোধী মনোভাবের প্রতি ইরানের প্রকাশ্য সমর্থন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলায় গ্রেপ্তার ১১
নার্স রিমার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement