মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস

2026-11-04T15:36:55+06:00
2026-11-04T15:36:55+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে মোরেলগঞ্জসহ দেশের সব উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউএনও বলেন, এ প্রতিযোগিতা শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলায় গ্রেপ্তার ১১
নার্স রিমার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement