আক্কেলপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বেগমকে (৩৩) গলা কেটে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম ওরফে লালুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড

2026-11-04T15:10:55+06:00
2026-11-04T15:10:55+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আক্কেলপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বেগমকে (৩৩) গলা কেটে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম ওরফে লালুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৭ মার্চ রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় গৃহবধূ পান্না বেগমকে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

ঘটনার রাতে শবে বরাত উপলক্ষে ইবাদত করতে মসজিদে যান সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু। পরে রাত ১০টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পান বলে জানান তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলাম, তাঁর ভাই, ভাবি ও এক প্রতিবেশীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ২০২৩ সালের ৮ মার্চ আক্কেলপুর থানায় মামলা করেন।

পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে সিরাজুল ইসলামের ভাই, ভাবি ও এক প্রতিবেশীকে ছেড়ে দেয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম ২০২৩ সালের ৩০ জুলাই একজনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এ টি এম মিজানুর রহমান ও নুর ই আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম তালুকদার তরুণ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নুর ই আলম বলেন, দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক আসামি সিরাজুল ইসলাম ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলায় গ্রেপ্তার ১১
নার্স রিমার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement