৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

৪০৬৮ কোটি টাকার নতুন দুটি কন্টেইনার জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণকাজের উদ্বোধন করতে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা

2026-11-04T15:10:32+06:00
2026-11-04T15:10:32+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
⏲
ফাইল ছবি
৪০৬৮ কোটি টাকার নতুন দুটি কন্টেইনার জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণকাজের উদ্বোধন করতে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে সেখানে গিয়েছিলেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দুটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকালে এই উন্নয়ন চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি সম্পাদিত হওয়ার ধারাবাহিকতায় এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

তিনি আরও জানান, ৪০৬৮ কোটি টাকার এই প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণের পাশাপাশি পণ্য হ্যান্ডেলিংয়ের জন্য ৪৯টি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার বিনিয়োগ করবে ৪৭৫ কোটি টাকা এবং অবশিষ্ট অর্থ দেবে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, চীনভিত্তিক প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত জেটি নির্মাণকাজের উদ্বোধনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ এর মধ্যে একটি রেলওয়ে চুক্তিও স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে মোংলা বন্দর দিয়ে কন্টেইনার রেল সেবা চালু হবে, যা দেশি-বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রকল্প উদ্যোগকে স্বাগত জানিয়ে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বন্দর ব্যবহারকারীদের পক্ষে চ্যানেলটির নাব্যতা বৃদ্ধিতে পরিকল্পিত ড্রেজিং ও সংরক্ষণ, সড়ক-রেল যোগাযোগ উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং দ্রুত বন্দরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলায় গ্রেপ্তার ১১
নার্স রিমার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement