গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নামে নাশকতার লক্ষে কিছু সন্ত্রাসী তাদের কর্মকাণ্ড চালানোর জন্য মিরপুর এক- নাম্বার তানিন ভবনের সামনে অসংখ্য ককটেল বোমা এবং মশাল লাঠি প্রস্তুত করেছিল।
সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে সেগুলো রেখে তারা পালিয়ে যায়। রাত প্রায় একটার দিকে পাশে থাকা চা দোকানি দেখতে পায় ককটেল বা বোমা দেখতে পায় সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে বিপুল পরিমাণ ককটেল বোমা এবং লাঠি মশাল উদ্ধার করে।
এগুলোর পিছনে কে বা কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। তারা আরো জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক অসন্তোষ এর নামে কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী হামলা করার লক্ষ্যে এটা প্রস্তুত করার চিন্তাভাবনা হতে পারে।
বিগত কয়েকদিন আগে থেকেই দেশের অনেক জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে এতে করে সাধারণ জনগণের দুর্ভোগের কোন কমতি নেই, সাধারণ জনগণ এই হামলার ধিক্কার জানায় এই আন্দোলন কোন যৌক্তিক আন্দোলন নয় বলে মনে করেন।
দেশবার্তা/জেএ