কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাতীয় চার নেতার

2026-11-06T16:19:07+06:00
2026-11-06T16:19:07+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাতীয় চার নেতার নামে ছিল। পুরোনো নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

এছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement