দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর বলেছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে

2026-11-04T14:34:33+06:00
2026-11-04T14:34:33+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
⏲
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর
স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর বলেছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে কেউ অন্ধ থাকবে না বলে তিনি আশ্বাস প্রদান করেন। মনে রাখবেন, যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা হলে চিকিৎসকের কাছে আসুন এবং চোখের যত্ন নিন। 

৪ নভেম্বর-২০২৬ বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও পিকেএসএফ, অরবিস ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের বয়স হয়েছে। চোখের প্রতি যত্ন নিতে হবে। ছেলে মেয়েদের জন্য পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াতে হবে। সেই সাথে তাদের নিয়মিত চোখের যত্ন নিতে হবে। 

পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, যতদিন বাঁচবেন ততদিন শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেবেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা অবিলম্বে বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। 

সেই সাথে পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এ্যাসিস্টেন্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মেলেনি স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণের পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement