নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

টানা দুই দিনের সড়ক অবরোধের পর তৃতীয় দিনে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময়

2026-11-04T15:01:52+06:00
2026-11-04T15:01:52+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
টানা দুই দিনের সড়ক অবরোধের পর তৃতীয় দিনে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাকশ্রমিকেরা পুনরায় জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পাঁচটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে কারখানায় আসেন। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নিজ নিজ কাজে থাকার কথা থাকলেও পরে তাঁরা কাজ ছেড়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন।

একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে নেমে অবরোধের চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়ক সচল রাখতে পুলিশ তাৎক্ষণিকভাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে পারেননি।

সার্বিক পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আগে থেকেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শ্রমিকেরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য তাঁদের কোথাও জড়ো হতে দেওয়া হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মেলেনি স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণের পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement