৮০% শ্রমিকের কাজে যোগদান, স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

দেশবার্তা ডেস্ক

জাতীয়

টানা পাঁচ দিনের আন্দোলন ও উত্তেজনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক

2026-11-06T16:02:35+06:00
2026-11-06T16:02:35+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি ও ৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট
৮০% শ্রমিকের কাজে যোগদান, স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
টানা পাঁচ দিনের আন্দোলন ও উত্তেজনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয় এবং কর্মস্থলে যোগ দেন বেশ কিছু কারখানার শ্রমিক।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার নরসিংহপুর, বাইপাইল, জিরাবো ও পুকুরপাড় এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যায়। সিকিউরিটি গার্ডদের মাধ্যমে পরিচয়পত্র পরীক্ষা এবং পুলিশের নজরদারির মধ্য দিয়ে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। দুপুর ১টা পর্যন্ত কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কাজ চলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগ সূত্রে জানা গেছে, ছুটির দিনেও প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে শনিবার থেকে শ্রমিকের উপস্থিতি শতভাগে পৌঁছাবে এবং পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন তাঁরা।

সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঢাকা-আরিচা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক সংলগ্ন কারখানাগুলো খুলে দেয় কর্তৃপক্ষ। কারখানা খোলার পর শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা যায়। বর্তমানে ঢাকা-আরিচা এবং বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং দায়িত্ব পালন করছেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিগত কয়কদিন যা ঘটেছে তা শ্রমিক আন্দোলন নয় বরং ফ্যাসিস্টরা তাদের ব্যর্থ শক্তি প্রদর্শন করে এবং পুলিশকে লক্ষ্য করে আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। অতীতেও তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং পুলিশকে ক্ষতিগ্রস্ত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর আশুলিয়াসহ সংলগ্ন এলাকার শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার থেকেই অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে ছুটির দিন হওয়ায় আশুলিয়া ও সাভারের অনেক এলাকা ছিল তুলনামূলক শান্ত।

একজন পোশাক কারখানা মালিক জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। পতিত সরকারের দোসরা আত্মগোপনে থেকে এ সব ষড়যন্ত্র করছে বলে বিভিন্ন গোয়েন্দা তত্ত্বে উঠে এসেছে। জানুয়ারি মাসেই নতুন বেতন পাবেন শ্রমিকরা।

প্রসঙ্গত, প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল থমথমে হয়ে উঠেছিল। গত পাঁচ দিনের হামলা ও ভাঙচুরের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার দুর্বৃত্তকে আসামি করা হয়েছে এবং ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে কেউ পোশাক শ্রমিক নন।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মজুরি কমিশন বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী জানুয়ারিতে ডিসেম্বরের শ্রমিকদের বেতন বৃদ্ধির টাকা পাবেন।

শুক্রবার অধিকাংশ পোশাক কারখানা বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ জন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement