দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

উদ্ভাবনী তারুণ্যের জাগরন - বাংলাদেশের উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সদরের ব্রাক

2026-11-05T17:32:36+06:00
2026-11-05T17:32:36+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
⏲
দিনাজপুরে আর এইচ স্টেপ এর আয়োজনে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ।
"উদ্ভাবনী তারুণ্যের জাগরন - বাংলাদেশের উন্নয়ন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সদরের ব্রাক লার্নিং সেন্টারে আর এইচ স্টেপ  এর আয়োজনে তারুণ্য মেলা-২০২৬  অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় ব্রাক লার্নিং সেন্টারের হল রুমে আর এইচ স্টেপ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুল্য মেলার উদ্বোধন করে  বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তুমি যদি জ্ঞান অর্জন  করতে চাও যদি ভালোভাবে থাকতে চাও ও বাঁচতে চাও দেশের জন্য ও সমাজের জন্য করতে চাও তাহলে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। তোমরা প্রতিদিন স্কুলে যাবে। ক্লাস হোক বা না হোক স্কুলে যাবে। স্কুলে গিয়ে তোমরা শ্রেণিকক্ষে বসে থাকবে। ক্লাসের শিক্ষককে গিয়ে বলবে স্যার আমরা বসে আছি দয়া করে আমাদের ক্লাসটা নেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। 

স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন আর এইচ স্টেপ এর নির্বাহী পরিচালক মোঃ আশিকুল ইসলাম। প্রজেক্টের মাধ্যমে সংস্থার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন আর এইচ স্টেপ'র জয়েন ডিরেক্টর (প্রোগ্রাম) ডাঃ এলভিনা মুস্তারী।

এছাড়াও দিনব্যাপী তারুণ্য মেলার এ অনুষ্ঠানে বিভিন্ন সেশনে  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা , জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা উর্মি,আর এইচ স্টেপ'র পরিচালক ( প্রোগ্রাম) মো. মাহবুবুল হক । 

প্যানেল ডিসকাশন বিযয়ে অংশ নেন আর এইচ স্টেপ'র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( মনিটরিং এন্ড অ্যাডভোকেসি) তৌফিক উল করিম চৌধুরী। সমগ্র  অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরএইচ স্টেপ  দিনাজপুর জেলা  কার্যালয়ের একাউন্টস  এন্ড  এডমিন কাজী মুশফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তৌসিন আহমেদ সোহেল। সহযোগিতায় ছিলেন এনতাফিরা  হক ও কাজী রাইয়াদ। সর্বশেষে  কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, ইয়ুথদের স্টরি, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী এবং ভৈরবীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মহারাজা স্কুল, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী উচ্চ বিদ্যালয় এবং জুবিলী উচ্চ বিদ্যালয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্লোগান নিয়ে বিতর্কে ডিটিসিএর নির্বাহী পরিচালককে প্রত্যাহার
মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত
মাগুরায় নকল কীটনাশক বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement