সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা-যশোর মহাসড়কের সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এলাকায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫

2026-11-05T15:44:22+06:00
2026-11-05T15:44:22+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাতক্ষীরা-যশোর মহাসড়কের সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এলাকায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা হতে পারেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই নারী ছয়ঘরিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে যশোরগামী একটি দ্রুতগতির পরিবহন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফাঁড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সাতক্ষীরা-যশোর মহাসড়কে দিনের পর দিন ভারী ও দূরপাল্লার যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। বিশেষ করে ছয়ঘরিয়া মোড়ের মতো জনবহুল ও ব্যস্ত এলাকায় গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এর আগেও এ পয়েন্টে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত গতিরোধক নির্মাণ এবং ঘাতক পরিবহনটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক বাহনটিকে আটক করতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্লোগান নিয়ে বিতর্কে ডিটিসিএর নির্বাহী পরিচালককে প্রত্যাহার
মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত
মাগুরায় নকল কীটনাশক বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement