ইরান যুদ্ধ কার্যত শেষ, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে কার্যত শেষ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে

2026-11-10T14:06:18+06:00
2026-11-10T14:06:18+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরান যুদ্ধ কার্যত শেষ, জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে কার্যত শেষ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার আকস্মিক এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেও ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “সামরিকভাবে ইরান কার্যত শেষ।” প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।

ট্রাম্পের এ মন্তব্যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধের চাপের ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “চুক্তিতে পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য কৃতজ্ঞ।”

তবে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অর্থ যে ইরানের ওপর চাপ কমানো নয়, সেটিও স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের নতুন উদ্যোগের মাধ্যমে স্থলপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের চেষ্টা করা হবে।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি বলেন, “তারা চায় আমরা বর্তমান অবস্থায় থাকি। অর্থাৎ আমাদের দেশের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত থাকুক।”

এদিকে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত বলেও সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বলিউডের একাধিক তারকাকে সতর্ক করলো মুম্বাই পুলিশ
ইন্দোনেশিয়ায় ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও ৩ দেশ
সরকারি চাকরিতে ৫ লাখেরও বেশি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
একরাত্রি

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement