মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের (রেজি. নং-৩৫-৩৪) ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৪ নভেম্বর) জাঁকজমকপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে

2026-11-15T19:06:43+06:00
2026-11-15T19:06:43+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের (রেজি. নং-৩৫-৩৪) ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৪ নভেম্বর) জাঁকজমকপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মো. শহীদ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ইউনিয়নের হালনাগাদ ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। সরেজমিনে ভোট গ্রহণ, ভোট গণনা, নির্বাচন পরিচালনাকারীদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, নির্বাচনটি ছিল স্বতঃস্ফূর্ত, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, জমজমাট, পেশিশক্তিমুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ভোট গ্রহণ শেষে প্রার্থী, পর্যবেক্ষক, সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। এ কার্যক্রম চলে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনস্থল ও আশপাশের এলাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের সমর্থক, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনসহ হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। ইউনিয়নটিতে সাধারণ শ্রমিক সদস্যের সংখ্যা ৭ হাজারের বেশি হলেও চাঁদা পরিশোধের ভিত্তিতে হালনাগাদ ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৭৫০। তাঁদের মধ্যে ২ হাজার ৪১৬ জন স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

গভীর রাত পর্যন্ত ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার খান মো. শহীদ, সহকারী নির্বাচন কর্মকর্তা এনায়েত নান্নু, আফজাল হোসেন, রাহাদ তালুকদার, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, লিটন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা সবার উপস্থিতিতে বেসরকারিভাবে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের নাম এবং প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. জাকির হোসেন দর্জি নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ. মালেক কবিরাজ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মুনজুর হোসেন তালুকদার। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইদুর রহমান মৃধা। কার্যকরী সভাপতি পদে মো. খোকন হাওলাদার নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হানিফ কাজী।

এ ছাড়া সহসভাপতি-১ পদে মো. লিটন খান, সহসভাপতি-২ পদে সালাউদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. সেলিম মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আ. রব, কোষাধ্যক্ষ পদে মো. মোশারফ মুন্সী, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে মো. কবীর বেপারী, শ্রম সম্পাদক পদে মো. ওসমান শেখ, ক্রীড়া ও ধর্ম সম্পাদক পদে মো. হানিফ এবং ১ নম্বর সদস্য পদে হাফিজুল সর্দার নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া আরও ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনটিকে মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পর্যবেক্ষক, নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। তাঁদের অভিমত, এমন শান্তিপূর্ণ নির্বাচন মাদারীপুরের অন্যান্য বেসিক ইউনিয়নের জন্যও রোল মডেল হতে পারে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement