রংপুরের মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

রংপুর প্রতিনিধি

সারাদেশ

রংপুর নগরীর মাহিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাহিগঞ্জের মন্দিরা সড়কসংলগ্ন

2026-11-15T16:22:56+06:00
2026-11-15T16:22:56+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রংপুরের মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
রংপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রংপুর নগরীর মাহিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাহিগঞ্জের মন্দিরা সড়কসংলগ্ন স্কুল প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী।

লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রফিক উল্লাহ বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী গভর্নর লায়ন শঙ্কর কুমার রায়, কেবিনেট সেক্রেটারি লায়ন এনায়েত উল্লাহ শফিক, রিজিয়ন চেয়ারপারসন লায়ন শামসুল আলম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ লায়ন আখতারুজ্জামান সাজু ও লায়ন নাজমুল আলম নাজু।

এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহ্বায়ক লায়ন আলমগীর কবির, সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম আজাদ, লায়ন এস এম রেজাউল করিম রেজাসহ ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর বলেন, ‘এই স্কুলের মাধ্যমে আমরা একটি বড় স্বপ্ন দেখতে শুরু করেছি। শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া শিক্ষার্থীরাই একদিন দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে।’

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে দোয়া করা হয়।

স্থানীয়রা বলেন, এই স্কুলের মাধ্যমে মাহিগঞ্জে আন্তর্জাতিক মানের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement