নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ই-রিকশা দেখলেন ডিএসসিসি প্রশাসক

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে প্রাথমিকভাবে

2026-11-15T17:12:34+06:00
2026-11-15T17:12:34+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ই-রিকশা দেখলেন ডিএসসিসি প্রশাসক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
⏲
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে প্রাথমিকভাবে বুয়েট পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করা হয়েছে।

রোববার বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের এসব ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

পরিদর্শনকালে প্রশাসক জানান, ‘ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে এবং আরও ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। 

পরবর্তী ধাপে প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি কর্পোরেশনে আবেদন করবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে নীতিমালা অনুযায়ী সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের উৎপাদনের অনুমতি দেওয়া হবে।’

বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, বিষয়টি নতুন বা পুরাতন মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরাতন যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।

তিনি আরও জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স এবং মালিকদের নিবন্ধন- উভয় প্রক্রিয়াই নীতিমালা শতভাগ অনুসরণ করে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement