নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

‘দুনিয়ার মজদুর এক হও, খাস জমি বন্দোবস্ত চাই, ভূমিহীনের অধিকার চাই’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

2026-11-15T18:09:52+06:00
2026-11-15T18:09:52+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘দুনিয়ার মজদুর এক হও, খাস জমি বন্দোবস্ত চাই, ভূমিহীনের অধিকার চাই’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ‘নিজেরা করি’ সংস্থার আয়োজনে চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শত শত ভূমিহীন নারী-পুরুষ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

চরজুবলী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি মোস্তফা কারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা কারী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দীন ফারুক, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং চরজুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলম, ইউপি সদস্য আমেনা বেগম ও মায়া বেগম, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান এবং কিশোরী আছিয়া।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শপথবাক্য পাঠ করান ‘নিজেরা করি’র চরজব্বর অঞ্চল ও চট্টগ্রাম বিভাগ অঞ্চলের সমন্বয়ক পরিতোষ দেবনাথ।

তিন পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করা হয়। পরে গণনাটক উপস্থাপন করে চরবাগ্যা ভূমিহীন সাংস্কৃতিক দল।

সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম ও রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস। এ ছাড়া সহযোগিতা করেন চরজব্বর অঞ্চলের হিসাবরক্ষক সিরাজুল ইসলাম ও আফরোজা বেগম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement