নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

2026-11-15T16:54:59+06:00
2026-11-15T16:54:59+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

উস্তাজুল ক্বুররা মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের খ্যাতনামা ক্বারিরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজাঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও ক্বারিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত শোনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা, ধর্মীয় অনুরাগ ও তাকওয়া বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement