রাজধানীর খিলক্ষেত জোয়ার সাহারা এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স শাখাকে ঘিরে অনিয়ম, হয়রানি ও ঘুষ লেনদেনের আবারো অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন লাইসেন্স শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এডি জিয়াউর রহমান। তাঁর দায়িত্ব পালন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অভিযোগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগগুলো সঠিক কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীরা। এ বিষয়ে বিআরটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। লাইসেন্স শাখায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি হয়রানিমুক্তভাবে বিআরটিএর লাইসেন্স সেবা পাবেন?
অনিয়ম, হয়রানি ও ঘুষ লেনদেনে সংশ্লিষ্টতার বিষয়ে কর্মকর্তা এডি জিয়াউর রহমান বলেন, কাজের ক্ষেত্রে অনেক সময় দেরি হয়। তবে ঘুষের বিষয়টি আমার জানা নেই। এডি জিয়াউর রহমান বলেন, ঘুষ আর বকশিশ অর্থ কিন্তু আলাদা আপনারা জগা খিচুড়ী পাকাবেন না।