পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা স্থগিত

দেশবার্তা ডেস্ক

জাতীয়

তৈরি পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।সোমবার

2026-11-16T14:59:48+06:00
2026-11-16T14:59:48+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা স্থগিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
তৈরি পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত হওয়ার বিষয়টি ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী সোমবার সকালে বিজয় নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে। 

এতে আরও বলা হয়, শিগগিরই সভার একটি নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়। সেদিন মালিকপক্ষ থেকে কোনো প্রস্তাব না করায় ৪ দিন সময় দেওয়া হয়েছিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement