মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

দেশবার্তা ডেস্ক

জাতীয়

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ

2026-11-16T18:27:30+06:00
2026-11-16T18:27:30+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার অথবা শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের একজন করে উপদেষ্টা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর নাম প্রস্তাব করা হয়েছে। তবে উপদেষ্টা যুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; মজুরি বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, শ্রমিকপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।

অন্যদিকে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতা নাজমা আক্তার ও তৌহিদুর রহমান বলেন, মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়া জরুরি ছিল। প্রয়োজনে মালিকপক্ষের মজুরি প্রস্তাব পাওয়ার পর বৈঠক মুলতবি করা যেত।

তাদের মতে, বোর্ডের কোরাম পূর্ণ থাকলে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শিল্পাঞ্চলে অস্থিরতার মধ্যে বৈঠক পিছিয়ে যাওয়ায় শ্রমিকদের অনিশ্চয়তা বাড়তে পারে উল্লেখ করে তারা দ্রুত বৈঠক আয়োজনের দাবি জানান।

এর আগে মালিকপক্ষও এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও বৈঠক স্থগিত হওয়ায় তারা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে। 

মজুরি নির্ধারণের আলোচনা বিলম্বিত না করে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলে উল্লেখ করে বোর্ডের পরবর্তী বৈঠক আয়োজনের আহ্বান জানায় তারা।

উল্লেখ্য, পোশাকশিল্পে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে নতুন করে মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্য সামনে রেখে আলোচনা এগিয়ে নেওয়ার কথা রয়েছে। ফলে বোর্ডের পরবর্তী বৈঠককে ঘিরে মালিক ও শ্রমিক- উভয় পক্ষেরই প্রত্যাশা রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement