মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন

2026-11-16T18:05:36+06:00
2026-11-16T18:05:36+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুর শহরের লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত। অভিবাসনের পরিভাষা, অনিয়মিত অভিবাসন ও গণমাধ্যমের সংবেদনশীলতাসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আইওএমের কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্তসহ সংস্থাগুলোর কর্মকর্তারা। প্রশিক্ষণে মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের ২৪ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় সংস্থাগুলোর কর্মকর্তারা মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলাকে দেশের অন্যান্য জেলার তুলনায় অধিক ঝুঁকিপূর্ণ অভিবাসনপ্রত্যাশী এলাকা হিসেবে উল্লেখ করেন। অনিয়মিত বা অনৈতিক পন্থায় বিদেশ গমনে নিরুৎসাহিত করা এবং নিয়মতান্ত্রিক উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে এসব জেলার যুবসমাজ, তাদের পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়।

এ ছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বেকারত্ব থেকে বাঁচতে বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অবৈধ পথে অভিবাসনের ক্ষতিকর দিকগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে যুবসমাজকে এ বিষয়ে সচেতন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা।

প্রশিক্ষণ পর্বে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য-উপাত্ত ডিজিটাল প্রজেকশন বোর্ডে উপস্থাপন করা হয়। এ সময় প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস (জনকণ্ঠ), এম আর মুর্তজা (এনটিভি), শফিক স্বপন (এটিএন বাংলা), বেলাল রিজভী (বাংলাদেশ প্রতিদিন), সাগর তামিম (চ্যানেল ২৪), শরীফ ফায়েজুল কবীর (দৈনিক বাংলা ও দেশবার্তা), মহসিন তালুকদার (এশিয়ান টিভি/আমার সংবাদ), ফরিদ হোসেন মুপ্তি (বাংলাভিশন), গাউস-উর-রহমান (দৈনিক দিনকাল), রিপন মল্লিক (ইন্ডিপেনডেন্ট টিভি), সঞ্জয় কুমার অভিজিৎ (সময় টিভি), সাইফুল ইসলাম নয়ন (আরটিভি), আরিফুর রহমান (একাত্তর টিভি), আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), মাসুদুর রহমান (মাই টিভি)সহ অন্যান্য সাংবাদিক।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement