সুবর্ণচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিকেল

2026-11-16T18:02:05+06:00
2026-11-16T18:02:05+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুবর্ণচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজে এ সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্যাহ আল আরিফ ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় এবং আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, ফারুক আহমেদ বিজয়সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement