বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়নে লেনদেনসংক্রান্ত পরামর্শক সেবা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

2026-11-17T19:37:37+06:00
2026-11-17T19:37:37+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়নে লেনদেনসংক্রান্ত পরামর্শক সেবা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর ফলে সংস্থাটির সহায়তায় বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির চলমান পরামর্শক সহায়তার ধারাবাহিকতায় এ সম্প্রসারণ উদ্যোগ নেওয়া হয়েছে। তিন ধাপের সমন্বিত কর্মসূচির আওতায় মোট ছয়টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। একই সঙ্গে নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। পরামর্শক সেবার এই সম্প্রসারণ কেবল বিচ্ছিন্ন কয়েকটি প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি বৃহৎ ও সম্প্রসারণযোগ্য বাজার গড়ে তোলার যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের পরবর্তী ধাপের উন্নয়নে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে সহায়তা করবে এডিবি।

এডিবির এই পরামর্শক সেবা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাত থেকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে। পাশাপাশি সরকারের ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে।

কর্মসূচির প্রথম ধাপে ফেনীর সোনাগাজীতে ২৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ ১৩০ মেগাওয়াটের সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হতে পারে। চুক্তির আওতায় এটিই প্রথম প্রকল্প। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপের পাঁচটি প্রকল্পের কাঠামো তৈরি এবং ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে এটি মানদণ্ড হিসেবে কাজ করবে।

সম্প্রসারিত চুক্তির আওতায় নতুন পাঁচটি প্রকল্পের জন্য সরকারি জমির উপযুক্ততা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা করবে এডিবি। প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র ও কার্যাদেশ প্রদানসহ পুরো উন্নয়ন প্রক্রিয়ায় সংস্থাটির পরামর্শক সহায়তা অব্যাহত থাকবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে এডিবির সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, দেশের পরিচ্ছন্ন জ্বালানি সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement