চকরিয়ায় দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনই কোরআনের হাফেজ। অগ্নিদগ্ধ অবস্থায়

2026-11-17T16:49:19+06:00
2026-11-17T16:49:19+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চকরিয়ায় দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম 
⏲
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনই কোরআনের হাফেজ। অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মারা যাওয়া দুই ভাই হলো—ওমর ফারুক (১৭) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার মাওলানা ফজল কাদেরের ছেলে।

গত রোববার দিবাগত রাতে রেললাইনের পূর্ব পাশে ফজল কাদেরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঘুমানোর আগে পরিবারের সদস্যরা স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেন। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে আগুনের সূত্রপাত হয়। বাড়ির পাশের জায়গা খোলা থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরের ভেতরে থাকা দুই ভাই আগুনে আটকা পড়ে গুরুতর দগ্ধ হয়। পরে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ওমর ফারুকের মৃত্যু হয়। তার জানাজার প্রস্তুতির মধ্যেই প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে মারা যায় ছোট ভাই আবদুল্লাহ। 

এদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।

ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ দুর্যোগের সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, প্রবাসী রুহুল আমিনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement