বিরিয়ানি-তেহারিতে কাপড়ের রং, জরিমানা ৫০ হাজার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় খাবারকে আকর্ষণীয় করতে বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে নিউ হাজী বিরিয়ানি হাউজকে

2026-11-17T18:14:20+06:00
2026-11-17T18:14:20+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বিরিয়ানি-তেহারিতে কাপড়ের রং, জরিমানা ৫০ হাজার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
⏲
কুমিল্লায় খাবারকে আকর্ষণীয় করতে বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরীর চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে নিউ হাজী বিরিয়ানি হাউজের রান্নাঘর ও খাদ্য তৈরির কার্যক্রম পরিদর্শন করে কর্তৃপক্ষ। এসময় তাদের খাবারে কাপড়ের রং ব্যবহারের পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
 
সহকারী পরিচালক কাউছার মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement