বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা

2026-11-18T19:39:38+06:00
2026-11-18T19:39:38+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

মুফতি রুহুল আমিন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে অনেকটা আত্মগোপনে ছিলেন। সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে। 

মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement