রংপুরে বাইপাস সড়ক নির্মাণে আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না

2026-11-18T18:42:56+06:00
2026-11-18T18:42:56+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
রংপুরে বাইপাস সড়ক নির্মাণে আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে রংপুরের মতো কৃষিপ্রধান অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। তবে রংপুর নগরীর তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের জন্য দীর্ঘদিন পর ১ হাজার ৮১৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, আয়তনের দিক থেকে রংপুর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রায় ২০৫ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে ৩৩টি ওয়ার্ডে প্রায় আট লাখ মানুষের বসবাস। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলার মানুষ চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রতিদিন এ শহরে আসেন।

সংসদ সদস্য বলেন, নগরীতে প্রধান সড়ক একটি হওয়ায় এবং দিনের বেলাতেও ভারী যানবাহন চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হয়।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে রংপুর নগরীর পাশ দিয়ে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি কারিগরি বিশেষজ্ঞ নন। তাই রংপুরে বাইপাস সড়ক নির্মাণ কতটা সম্ভব, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে।

তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময়ও বিষয়টি উঠে এসেছে। দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কৃষিজমি রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, খুব প্রয়োজন হলে অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করা হবে। তবে কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে চায় না সরকার। নতুন রাস্তা বা স্থাপনা নির্মাণে স্বাভাবিকভাবেই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যেসব এলাকায় দুই বা তিন ফসলি জমি রয়েছে, সেখানে আরও সতর্ক হওয়া প্রয়োজন। রংপুর কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এ বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।

তবে রংপুরের সংসদ সদস্যকে আশ্বস্ত করে তিনি বলেন, বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন।

একই অধিবেশনে অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রবাসী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্প খরচে দক্ষ কর্মী বিদেশে পাঠানোর বিষয়ে তিনি জানান, এশিয়ার একটি দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সক্ষম হয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিদেশগামী কর্মীদের মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটিভাবে এ ব্যয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

দেশের কর্মীরা যাতে বিশ্বের অন্যান্য দেশেও স্বল্প খরচে যেতে পারেন, সে লক্ষ্যেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement