‘যাপিত জীবন’ এর জন্য দোয়া চাইলেন ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত সেই সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পেতে যাচ্ছে

2026-11-18T17:36:20+06:00
2026-11-18T17:36:20+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘যাপিত জীবন’ এর জন্য দোয়া চাইলেন ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
⏲
বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত সেই সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। মুক্তির আগে সিনেমাটি নিয়ে আবেগের কথা জানিয়ে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনা লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’ এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’

তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement