সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ

2026-11-15T17:42:23+06:00
2026-11-15T17:42:23+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
⏲
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় গত শনিবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা আদালত তার গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা করে।

এর আগে গত ১৩ নভেম্বর বান্দ্রা থানায় অভিযোগ করেন সোনাক্ষী। তার অভিযোগ ছিল, দিল্লির এক ব্যক্তি সামাজিক মাধ্যমে তার বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আরিয়ান দীপক জৈন। দিল্লির শাহদারার জগৎপুরী থানাসংক্রান্ত একটি মামলায় শনিবার সকাল ১০টা ১১ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মুম্বাইয়ে এনে বান্দ্রা আদালতে হাজির করা হয়।

শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বলে, অভিনেত্রীর অশ্লীল ছবি তৈরিতে কোন মাধ্যম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা এবং ঘটনার আরও তদন্ত প্রয়োজন।

তবে অভিযুক্তের আইনজীবী ও আসামিপক্ষ পুলিশের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে অভিযুক্তকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। তাকে গোপনে বিমানে করে দিল্লি থেকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ আইন অনুযায়ী, যে এলাকায় গ্রেপ্তার করা হয়েছে, সেখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথমে হাজির করার নিয়ম রয়েছে। এ ছাড়া অভিযোগকারী অর্থাৎ সোনাক্ষীর প্রভাবের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এই পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন আইনজীবীরা।

আদালত তার পর্যবেক্ষণে জানান, অভিযুক্তকে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। কেন আইন অনুযায়ী নির্ধারিত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সে বিষয়ে তদন্তকারী সংস্থা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

আদালত আরও উল্লেখ করেন, শুধু তদন্তের প্রয়োজনের কথা বলে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না, বিশেষ করে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া লঙ্ঘন করা হলে। এসব কারণেই অভিযুক্তের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন আদালত।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement