কার সঙ্গে ঘর বাঁধলেন অভিনেত্রী পারশা?

বিনোদন ডেস্ক

বিনোদন

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার মুখ ফুল দিয়ে ঢেকে

2026-11-08T16:56:30+06:00
2026-11-08T16:56:30+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
কার সঙ্গে ঘর বাঁধলেন অভিনেত্রী পারশা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
⏲
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার মুখ ফুল দিয়ে ঢেকে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পারশা কার সঙ্গে যৌথজীবন শুরু করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে শাড়ি পরা অবস্থায় দেখা গেলেও বরের মুখ পদ্মফুল দিয়ে ঢাকা ছিল। 

ক্যাপশনে তিনি লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

এক দিন না যেতেই নেটিজেনদের অনেকে দাবি করছেন, এক অনলাইন অ্যাক্টিভিস্টকে বিয়ে করেছেন পারশা, যার নামের আদ্যাক্ষর ‘আ’। ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ছবি এবং তথ্যের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি পারশা।

ইনস্টাগ্রামে পারশা ও ওই ব্যক্তির নানা পোস্ট ঘেঁটে নেটিজেনরা বলছেন, দুজনের পোস্টে মিল থাকা কাকতালীয় হওয়া প্রায় অসম্ভব। গত ২১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন সেই ব্যক্তি, যার পাশে লাল শাড়ির একটি আঁচল দেখা যায়। 

নেটিজেনদের মতে, পারশার ৭ নভেম্বর প্রকাশ করা বিয়ের ছবির শাড়ির আঁচলের সঙ্গে ওই ছবির মিল রয়েছে। আবার পারশার তথ্য অনুযায়ী তাদের বিয়ে হয়েছে ২২ অক্টোবর, ফলে দিন-তারিখের সামঞ্জস্যও দেখছেন অনেকে।

শুধু শাড়ির আঁচল নয়, ছবি দুটিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাদের দাবি, ২১ অক্টোবর ওই ব্যক্তির পরা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবিরও সাদৃশ্য রয়েছে।

এদিকে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অবকাশ যাপনের কিছু ছবিও আলোচনায় আনছেন নেটিজেনরা। সমুদ্রসৈকতে সাদা পোশাকে হাসিখুশি সময় কাটানো অভিনেত্রীর ওই ছবিগুলোর সঙ্গে সেই ব্যক্তির প্রকাশ করা কিছু ছবির মিল রয়েছে বলে দাবি করা হচ্ছে।

পারশার জন্মদিন ঘিরেও একটি বিষয় সামনে এনেছেন কেউ কেউ। তাদের দাবি, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পারশার চোখের একটি ছবি প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি। এছাড়া ইনস্টাগ্রামেও দুজন দুজনকে অনুসরণ করেন এবং বর্তমানে তাদের দুজনেই কলকাতায় অবস্থান করছেন বলে অনেকের দাবি।

এসব ছবি, পোশাকের মিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পারস্পরিক অনুসরণকে সূত্র হিসেবে দেখছেন অনেকে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিলেও সত্যিকার অর্থেই ওই ব্যক্তির সঙ্গে পারশা ঘর বেঁধেছেন কি না, তা এখনো অস্পষ্ট। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তারা। নেটিজেনদের এই চর্চাকেও খুব একটা আমলে নিচ্ছেন না পারশা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement