কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রোববার

2026-11-08T15:32:36+06:00
2026-11-08T15:32:36+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বিনোদন ডেস্ক
কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
⏲
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরীফের সামনে তোলা দুটি ছবি শেয়ার করে নতুন জীবনের শুভসূচনার কথা জানান তিনি।

প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন, উভয়ের মুখই কাবার দিকে। পেছন থেকে ছবিটি তোলা হয়েছে। অন্য ছবিতে কাবা শরীফের পটভূমিতে দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়।

ছবিগুলোর সাথে ক্যাপশনে নীহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

তার এই বার্তার পর ভক্ত-অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন। শুভকাজে অভিনন্দন জানালেও নীহা তাঁর স্বামীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে জড়ানোর খবর জানান নীহা। বিনোদন অঙ্গনে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন থাকলেও এ বিষয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement