পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক

বিনোদন

পরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’

2026-11-17T18:16:40+06:00
2026-11-17T18:16:40+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
⏲
পরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতাকে দেখা যাবে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ০০৭-এর ভূমিকায়। এর মধ্য দিয়ে পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটল।

ড্যানিয়েল ক্রেইগের পর জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। ক্রেইগ পাঁচটি সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে ০০৭ হিসেবে তাঁর অভিষেক হয়। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে চরিত্রটি থেকে বিদায় নেন তিনি। ওই সিনেমায় বিশ্বব্যাপী বড় ধরনের হুমকি প্রতিহত করতে গিয়ে বন্ডকে চূড়ান্ত আত্মত্যাগ করতে দেখা যায়।

ইওন প্রোডাকশনসের মূল চলচ্চিত্র সিরিজে এখন পর্যন্ত ছয়জন অভিনেতা জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

এই চরিত্রে প্রথম অভিনয় করেন শন কনারি। ১৯৬২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নির্মিত সিনেমাগুলোতে তাঁকে বন্ডের ভূমিকায় দেখা গেছে। এরপর ১৯৬৯ সালে জর্জ ল্যাজেনবি এবং ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রজার মুর এই চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় বন্ডের ভূমিকায় ছিলেন টিমোথি ডাল্টন। এরপর ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। সর্বশেষ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচটি সিনেমায় ০০৭ চরিত্রে পর্দায় হাজির হন ড্যানিয়েল ক্রেইগ।

মূল চলচ্চিত্র সিরিজের বাইরে ১৯৫৪ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ এর একটি টেলিভিশন সংস্করণে ব্যারি নেলসন এবং ১৯৬৭ সালে একই নামের একটি কমেডি সিনেমায় ডেভিড নিভেন বন্ডের চরিত্রে অভিনয় করেন। এছাড়া ১৯৮৩ সালে অনানুষ্ঠানিক সিনেমা ‘নেভার সে নেভার এগেইন’ এ আবারও এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন শন কনারি।

পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে কয়েক মাস ধরেই নানা গুঞ্জন চলছিল। বিভিন্ন সময়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজন ব্রিটিশ অভিনেতার নাম আলোচনায় আসে। সূত্র: এনডিটিভি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement