২৭ নভেম্বর ঢাকা মাতাবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আগামী ২৭

2026-11-16T18:19:13+06:00
2026-11-16T18:19:13+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
২৭ নভেম্বর ঢাকা মাতাবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম 
⏲
আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আগামী ২৭ নভেম্বর ঢাকার মঞ্চে গান পরিবেশন করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। তাকে নিয়ে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।

সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। এতে জানানো হয়, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ জানান, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতির আবেদন প্রক্রিয়া চলমান। আশা করছি কিছুদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। এরপরই আমরা টিকিট ওপেন করব।

এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন। ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পীর ঢাকা সফর ঘিরে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইমেকার্স বাংলাদেশ এর আগেও ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’ এর মতো আন্তর্জাতিক কনসার্ট আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় এবার ওটিলিয়াকে ঢাকার মঞ্চে আনছে প্রতিষ্ঠানটি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement