১০০ মনোনয়নে বিয়ন্সের ইতিহাস, রেকর্ড গড়লেন সুইফটও

বিনোদন ডেস্ক

বিনোদন

সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ঘোষিত এই

2026-11-17T16:55:14+06:00
2026-11-17T16:55:14+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
৬৯তম গ্র্যামি
১০০ মনোনয়নে বিয়ন্সের ইতিহাস, রেকর্ড গড়লেন সুইফটও
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
⏲
সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ঘোষিত এই তালিকায় শততম মনোনয়ন পেয়ে নতুন ইতিহাস গড়েছেন পপ তারকা বিয়ন্সে। এছাড়া টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনীত হয়ে প্রথম নারী শিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন টেইলর সুইফট।

নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন ৪৫ বছর বয়সী বিয়ন্সে, যার রিমিক্স সংস্করণে এক মাস পর যুক্ত হন তার স্বামী জে-জেড। গানটির জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামিতে নিজের মোট মনোনয়নের সংখ্যা ১০০-তে নিয়ে গেলেন তিনি, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ। আগে থেকেই ৩৫টি গ্র্যামি জিতে সর্বোচ্চ পুরস্কারজয়ীর রেকর্ডও নিজের দখলে রেখেছেন এই গায়িকা।

এবার পাঁচটি মনোনয়ন পাওয়া টেইলর সুইফটের মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩টিতে; এর মধ্যে তিনি জিতেছেন ১৪টি। সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছেন সুইফট। এর মধ্য দিয়ে কেনড্রিক লামারের পর দ্বিতীয় শিল্পী এবং প্রথম নারী হিসেবে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পাওয়ার নজির গড়লেন তিনি। সুইফট এবার ‘বিগ ফোর’ খ্যাত গুরুত্বপূর্ণ তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন- বর্ষসেরা অ্যালবাম (‘দ্য লাইফ অব আ শোগার্ল’), বর্ষসেরা রেকর্ড (‘দ্য ফেট অব অফেলিয়া’) এবং বর্ষসেরা গান (‘আই নুড ইট, আই নুড ইউ’)।

এবারের আসরেও নারী শিল্পীদের আধিপত্য দেখা গেছে। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। ৯টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোজালিয়া। এছাড়া ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো সাতটি করে এবং অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাস ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement