পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী

2026-11-17T15:06:37+06:00
2026-11-17T15:06:37+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
⏲
চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হেসেনের আদালত এ আদেশ দেন। এদিন চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দেন। মামলাটি বদলি হওয়ায় নতুন ওই দিন ধার্য করেন বিচারক।

এ মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারও আদালতে হাজিরা দেন।

২০২১ সালে ৪ অগাস্ট চিত্রনায়িকার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় তৎকালিন র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করে সংস্থাটি। এরপর এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমনি। এরপর ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement