নিষিদ্ধ আ.লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,

2026-11-15T14:59:21+06:00
2026-11-15T14:59:21+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
রুহুল কবির রিজভী
নিষিদ্ধ আ.লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
⏲
ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। অরাজকতা ও নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে সতর্ক থাকবেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেফতার এবং আওয়ামী লীগের সঙ্গে তাঁর যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। যাতে কেউ বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।

রিজভী বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার অনুসারীরা বিভিন্নভাবে দেশ ও দেশের বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement