ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের

2026-11-08T14:57:00+06:00
2026-11-08T14:57:00+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এএনএম সাইফুল ইসলামকে।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। আগের কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নতুন কমিটিতেও একই দায়িত্বে বহাল রয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়।

উত্তরের কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় দক্ষিণের কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম জোরদারে উদ্যোগী হয়েছে বিএনপি।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement